শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’ ফাইনালে উঠার মারপ্যাঁচে বাংলাদেশ
দীপ্ত নিউজ
অর্থনীতি

পিরোজপুরের বাজার থেকে আলু উধাও

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
পিরোজপুরের বাজার থেকে আলু উধাও
আলু শুন্য

পিরোজপুর কাঁচাবাজার আলু শূন্য হয়ে পড়েছে। কোন দোকানেই আলু মিলছে না। ক্রেতা বাজারে আলু কিনতে এসে ফিরে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় এ সবজিটি না পেয়ে বিপাকে পড়েছেন অনেকেই।

মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বিকেল থেকেই আলু মিলছে না।

বাজার আলু শূন্য হওয়ার ব্যাপারে কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তৌহিদ শেখ বলেন, জেলা প্রশাসনের বেঁধে দেয়া ৩৬ টাকা দামে আলু বিক্রি করতে বলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

বিক্রেতারা জানান, পাইকারি বাজারে ৪২ টাকা দরে আলু কিনে ৩৬ টাকা দরে বিক্রি করা সম্ভব না। এতে ব্যবসায়ীরা মোকাম থেকে আলু আনা বন্ধ করে দিয়েছে। তাই বাজার আলু শূন্য ।

এদিকে জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব জানিয়েছেন, ব্যবসায়ীদের কাছে যে পরিমাণ আলু ছিল তা প্রশাসনের নির্ধারিত দামে বিক্রি শেষ। সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে গেলে ব্যবসায়ীদের লোকসান হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের সাথে কথা হয়েছে। প্রশাসন জানিয়েছে মুন্সিগঞ্জ থেকে আলু এনে বাজার পরিস্থিতি স্বাভাবিক করা হবে। তবে দু’একদিন সময় লাগবে।

কবির হোসাইন/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।