মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বকাপের শেষ ১৬'র ম্যাচে আফ্রিকার দেশ মিশরের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপের শেষ ১৬’র ম্যাচে আফ্রিকার দেশ মিশরের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের যেন শেষ নেই।

লিওনেল মেসি নেতৃত্বে আর্জেন্টিনা টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে। যদিও শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে মোহাম্মদ সালাহকে সামনে রেখে মিশরও আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। শেষ ষোলোর এ লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

এ ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ সংস্থা অপ্টার সুপার কম্পিউটার।

অপ্টা ২৫ হাজার সিমুলেশন চালিয়ে দেখেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ। অন্যদিকে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। বাকি ১৮.৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ম্যাচটি ড্র হওয়ার, সেক্ষেত্রে খেলা গড়াতে পারে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে।

অপ্টার পূর্বাভাসে আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট হলেও নকআউট পর্বে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে।

এখন দেখার বিষয়, পরিসংখ্যানের পূর্বাভাস সত্যি করে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠে, নাকি বড় চমক উপহার দিয়ে ইতিহাস গড়ে মিশর।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More