শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
জাতীয়

আরামবাগ মাঠে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আরামবাগ মাঠে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

 

মতিঝিলের আরামবাগ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল দ্বিতীয় ধাপের অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বিকালে তিনি জনসভায় ভাষণ দেবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিকেল ৪টায় প্রধানমন্ত্রী সমাবেশে যোগ দেবেন।

সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর–দক্ষিণ আওয়ামী লীগ ও থানা–ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এ জনসভায় ১০ লাখ লোক জমায়েতের ঘোষণা দিয়েছে দলের নেতারা। তারা বলছেন, এই শোডাউনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তির প্রদর্শন করা হবে।

জানা গেছে, জনসভা ঘিরে এতোমধ্যে আরামবাগ মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ।

 

এসএ/দীপ্ত নিউজ