আমি তো কোনো অপরাধ করিনি: পলক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০২৪ সালের জুলাই–আগস্ট গণহত্যার ঘটনায় নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৫ জুন) জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক হত্যা মামলায় গ্রেপ্তার শুনানির জন্য ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তিনি এ দাবি করেন।

বেলা সাড়ে ১০টার দিকে মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় জুনাইদ আহমেদ পলক‘কে আদালতে তোলা হয়।

এ সময় এক সাংবাদিক বলেন– ‘পলক ভাই, সামনে তো নির্বাচন। জুলাই গণহত্যার জন্য জাতির কাছে কি ক্ষমা চাইবেন?’

উত্তরে পলক বলেন, ‘আমি তো কোনো অপরাধ করিনি। আমি নির্দোষ।’

এদিন, রাজধানী হাতিরঝিল থানার রমজান হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলক ও সাবেক মন্ত্রী হাসানুল ইনু‘কে গ্রেপ্তার দেখানোর আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাতিরঝিল থানা পুলিশ উপ–পরিদর্শক পূর্ণ চিছাম। শুনানি শেষে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি‘র আদালত আবেদন মঞ্জুর করে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More