আমাকে আক্রমণ করে লাভ নেই: উপদেষ্টা আসিফ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে বলে উল্লেখ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত যুব সমাবেশ ২০২৫– অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি‘র আন্দোলনে আপনাকে প্রতিবন্ধকতা মনে করা হচ্ছে কি না– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যখন সরকার কাজ করে, তখন সরকার একটি বডি হিসেবে কাজ করে। কেউ ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে এতো বড় সিদ্ধান্ত একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং আদালতের বিচারাধীন বিষয় আছে। আমাকে আক্রমণ করে লাভ নেই।

উপদেষ্টা আরও বলেন, আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যেই জটিলতাগুলো রয়েছে, সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো।

এ সময় উপস্থিত ছিলেন– যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব–উল–আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More