জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
পোস্টে তিনি বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।’
এদিকে নির্বাচনের পর দেশজুড়ে নৈরাজ্য ও জুলুমতন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে তা অবিলম্বে বন্ধের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যথায় দলটিকে শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
শনিবার দিবাগত রাতে রাজধানীতে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে এনসিপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।