শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আবারও বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আবারও বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

কূটনৈতিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। এর কয়েক ঘণ্টা আগেই ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে সাম্প্রতিক একাধিক ঘটনার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ জানাতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। এর জবাবে একই দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করে।

চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি দ্বিতীয়বারের মতো দুই দেশের কূটনীতিকদের পারস্পরিক তলবের ঘটনা। উদ্ভূত পরিস্থিতিতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করেছে ভারত। হাইকমিশনের সামনে প্রায় ১৫ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। এর আগে গত ১৭ ডিসেম্বরও তাঁকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি. শ্যামের সঙ্গে বৈঠকে ডাকা হয়েছিল।

অন্যদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। একই সঙ্গে এসব কূটনৈতিক মিশনের নিরাপত্তা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

গত ১০ দিনের মধ্যে এটি দ্বিতীয়বার প্রণয় ভার্মাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের ঘটনা। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়বার প্রতিবেশী দেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।