মার্কিন–ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন‘ বলে মন্তব্য করেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রবিবার (১ মার্চ) এ তথ্য জানিয়েছে রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘তাস নিউজ এজেন্সি‘ ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন বলেন, খামেনির এই মৃত্যু এমন একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’। যা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘন করেছে।
তিনি আরও বলেন, খামেনি রাশিয়ায় একজন ‘প্রতিভাবান ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, রাশিয়া ও ইরান দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সামরিক সহায়তা দিয়েছে। এ ছাড়া ইউক্রেন যুদ্ধের মধ্যে মস্কোকে ড্রোন তৈরির কারখানা গড়তে সহযোগিতা করেছে।
এসএ