শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
নির্বাচিত ১

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ওয়ার্ডে এসির গ্যাস লিকেজ থেকে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজধানীর মগবাজারের আদ–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) ভোররাতের দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ছয় নবজাতক শিশুসহ ১১ জন মা অবস্থান করছিলেন। রাতের কোনো এক সময় ঠান্ডা অনুভূত হওয়ায় এক নবজাতকের মায়ের অনুরোধে নার্স প্রায় এক ঘণ্টার মতো এসি বন্ধ রাখেন। পরে আবার গরম লাগলে এসি চালু করার কিছুক্ষণের মধ্যেই প্রথমে দুটি শিশু এবং পরবর্তীতে আরও চারটি শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসাধীন অবস্থায় একে একে ছয় শিশুরই মৃত্যু হয়।

ডিএমপি কমিশনার আরও জানান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে।

এর আগে ডিএমপির রমনা বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই থানা–পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মৃত্যুর প্রকৃত ও সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছে।