রবিবার, মার্চ ১৫, ২০২৬
রবিবার, মার্চ ১৫, ২০২৬

আজ সিঙ্গাপুর নেয়া হবে মির্জা আব্বাসকে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেয়া হবে।

গতকাল শনিবার (১৪ মার্চ) তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন।

বুধবার (১১ মার্চ) ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এরপর তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। এখন তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালএ মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More