চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় ‘বিডি ফুডস‘ লিমিটেডের একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রবিবার (২৯ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে তবে ধোঁয়া রয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।
তিনি বেলা সোয়া ১টার দিকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
মোহাম্মদ আবদুল মান্নান আরও বলেন, ‘এখনও ধোঁয়া রয়ে গেছে। তা নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে ভেতরে কেউ আটকে নেই।’
এসএ