শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
রাজনীতি

আ. লীগের বিচারের আগে নির্বাচন হবে না: নাহিদ ইসলাম

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
আ. লীগের বিচারের আগে নির্বাচন হবে না: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। এমনটাই বলছেন জাতীয় নাগরিক পার্টি– এনসিপির নেতারা।

শুক্রবার (২ মে) রাজধানীতে বিক্ষোভ–সমাবেশে তারা বলেন, আওয়ামী লীগকে যারা জায়গা দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ গড়ে তোলা হবে।

গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে এদিন রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি– এনসিপি। এতে অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জড়ো হন দলটির নেতা–কর্মী ও জুলাই আন্দোলনে আহত ছাত্রজাতীয় নাগরিক পার্টিজনতা৷

এসময় আহতরা তাদের চিকিৎসা সেবা নিয়ে অন্তবর্তী সরকারকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, আওয়ামী লীগের বিচারের কোনো বিকল্প নেই। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, হত্যা ও গুমে অভিযুক্ত আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। বিচার করতে হবে এই দলের।

আওয়ামী লীগের বিচারের পাশাপাশি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন এনসিপি নেতারা।

সবশেষে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের বিচারের কোনো বিকল্প সরকারের থাকতে পারে না।

নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই নেতা​। নৌকা মার্কা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।