শিরোনাম
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

অস্ত্র উচিয়ে গুলি করে জমি দখল, অস্ত্রসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অস্ত্র উচিয়ে গুলি করে জমি দখল, অস্ত্রসহ গ্রেফতার ৪

 

গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র ক‌রে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায়‌ দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত‌দের স্বজনরা জানায় ,সরকারি ১নং খতিয়ানের সাড়ে ৩ বিঘা জমি নিয়ে প্রায় ৪০ বছর যাবত বিরোধ চলছিল নুর উদ্দিন সরকার ও সাইফুল আকন্দের প‌রিবা‌রের মধ্যে।

গত ২৩ ফেব্রুয়ারি আদালতের রায়ের মাধ্যমে নুর উদ্দিন এর প‌রিবার‌কে জায়গা বুঝিয়ে দেওয়া হয় ও খুঁটি পু‌তে দেওয়া হয়।সরকারের কাছ থেকে লিজ নিয়ে নুর উদ্দিন এর প‌রিবার ভোগদখল করায় বিবাদের সৃষ্টি হয়।

সোমবার সকালে সাইফুল বহিরাগত লোকজন নিয়ে সেই খুঁটি তুলে সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এ সময় নুরুদ্দিনের লোকজন বাধা দিতে আসলে সাইফুল এবং তার লোকজন এলোপাথারী ভাবে কুপিয়ে নুরুদ্দিনের পরিবারের ছয়জনকে গুরুতর আহত করেন। এ সময় স্থানীয় লোকজন চলে আসলে দুটি ফাকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

আহত একই পরিবারের নূরউদ্দিন সরকার (৭২),বাহাউদ্দীন সরকার (৬৫),সিরাজ সরকার (৬০), মতিজা বেগম(৫০)সেফালী আক্তার (৪৫),আ: রব সরকার(৩৫)। আহত সবাই ঢাকা পঙ্গু হাসপাতাল গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শ্রীপুর থানার উপকারীদর্শক এসএম মাহমুদুল হাসান জানান হামলাও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এ সময় তাদের একটি রামদা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

আল / দীপ্ত সংবাদ