অবশেষে দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করলেন রোনালদো

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গুঞ্জনকে সত্যি প্রমাণ করে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেটিও বাগদানের ঠিক এক বছরের মাথায়।

বিয়ের খবরটি যৌথভাবে প্রকাশ করেছেন সিআরসেভেন ও জর্জিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাদের হাতের আংটি ও সাদা পোশাকে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেনসি লাভ জি।

গণমাধ্যমের খবর ছিলো, নিজ শহর পর্তুগালের মাদেইরোতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন সিআরসেভেন। পরে জানা যায়, সেটি পর্তুগালের ভিন্ন এক শহরে। রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরে অবস্থিত ক্যাসকাইসে। কঠোর গোপনীয়তায় সম্পূর্ণ পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় এই তারকাযুগলের বিয়ে। যেখানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তান। এর আগে, একেবারেই সাধারণ আয়োজনে গেলো বছরের ১১ আগস্ট বাগদান সেরেছিলেন পর্তুগিজ তারকা।

২০১৬ সালে মাদ্রিদের একটি ব্র্যান্ডশপে পরিচয় জর্জিনার সঙ্গে। সেখান থেকে প্রেম, মাঝে ১০ বছর কাটিয়েছেন এক ছাদের নিচে।

এই দম্পতির পাঁচ সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র (১৬), যমজ ইভা মারিয়া ও মাতেও (), আলানা মার্তিনা () এবং বেলা এসমার () উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নামলেন, পর্তুগালের জার্সিকে বিদায় জানালেন আর এরপরই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন রোনালদো।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More