মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩ ‘আরাকান আর্মি’ সদস্য আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় ৩জন 'আরাকান আর্মি' সদস্য আটক করেছে বিজিবি।

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় ৩জন আরাকান আর্মিসদস্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আমতলী সীমান্তএলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা বিজিবি।

পুলিশ জানায়, আমতলী সীমান্ত এলাকায় দিয়ে ৩জন আরাকান আর্মি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমার সশস্ত্র সংগঠন আরাকান আর্মিসদস্য বলে পরিচয় দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

তিনি বলেন, সীমান্ত থেকে ৩ জন আরাকান আর্মিসদস্য আটকের পর বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি তিন জন আরকান আর্মি সদস্য আটক করেছে শুনেছি। তবে এ বিষয়ে কেউ আমাকে অবগত করেননি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More