উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদান নয় বরং প্রাপ্য অর্থ দ্রুত ছাড় দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৫ মার্চ) কাতার জাতীয় কনভেনশন সেন্টারে পঞ্চম এলডিসি সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে চূড়ান্ত উত্তরণ ঘটবে বাংলােদেশের। করোনা এবং রাশিয়া ইউক্রেইন যুদ্ধের ফলে বাংলাদেশসহ বিশ্বের সকল উন্নয়নশীল দেশ দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির এক কঠোর বাস্তবতার মুখমুখী। এবং এলডিসিভুক্ত দেশগুলোর কাঠামোগত রূপান্তরে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি নবায়ন করতে হবে।
রোহিঙ্গা পুনর্বাসন ও প্রত্যাবার্সনের বিষয়ে বিশ্ব নেতাদের অঙ্গীকারে কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কাতারের আমীরের সাথে সৌজন্য বৈঠক করেছেন। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য বৈঠকে বাংলাদেশ কে জ্বালানি দেয়ার আশ্বাস দিয়েছেন কাতারের আমীর।
শনিবার (৪মার্চ) জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারেসের সাথে দেখা করেন শেখ হাসিনা। ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে জাতিসংঘের কার্যকর ভূমিকা আশা করেন তিনি।
অনু/ দীপ্ত সংবাদ