বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

অধ্যাপক ইমতিয়াজকে ঢাবির জেনোসাইড সেন্টার থেকে অব্যাহতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালকের পদ থেকে অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে (কার্জন) নতুন পরিচালক হিসেবে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এ নিয়োগ প্রদান করেছেন।

সম্প্রতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একটি অনলাইন পোর্টালে মতামত কলাম লেখেন। ওই লেখায় তিনি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ইমতিয়াজের লেখা ২০০৯ সালে প্রকাশিত বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলমকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। তবে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার আগেই অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে অব্যাহতি দেওয়া হলো। তবে অধ্যাপক ইমতিয়াজ ১৪ বছর আগে লেখা তার ওই বই নিয়ে তোলা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তার বইটি ভুলভাবে পড়া হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More