রবিবার, মার্চ ২৯, ২০২৬
রবিবার, মার্চ ২৯, ২০২৬

অধিবেশন শুরুর ৫ মিনিট আগেই নিজ আসনে প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হওয়ার ৫ মিনিট আগে নিজের নির্ধারিত আসনে এসে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (তৃতীয় দিন) মুলতবি অধিবেশন শুরু হওয়ার ৫ মিনিট আগে নিজের নির্ধারিত আসনে এসে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় শুরু হয় এ অধিবেশন। স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনা করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশন শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে, গত ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকাল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মুলতবি ঘোষণা করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More