সান্তোসকে ফিফার শাস্তি থেকে বাঁচালেন নেইমার
‘ট্রান্সফার ব্যান’ বা দলবদল নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। ফরাসি ক্লাব মোনাকোর পাওনা প্রায় ১৭ লাখ পাউন্ড পরিশোধের পরই ক্লাবটি…
‘ট্রান্সফার ব্যান’ বা দলবদল নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। ফরাসি ক্লাব মোনাকোর পাওনা প্রায় ১৭ লাখ পাউন্ড পরিশোধের পরই ক্লাবটি…
শৈশবের ক্লাব সান্তোসেই ফিরছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। সেখানে…
প্রায় একমাস ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ফুটবলের রাজা ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দেওয়া পেলে ক্যারিয়ার সেরা ম্যাচটি খেলেছিলেন সান্তোসের হোম ভেন্যুতে। তাইতো এই কিংবদন্তির শেষকৃত্য করা হবে সেই সান্তোসের হোম ভেন্যু বেলমিরা স্টেডিয়ামেই। আগামী সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে শেষকৃত্য। শেষবারের মত ব্রাজিলের জনসাধারণ তাকে শ্রদ্ধা জানাবেন সেখানেই। ফুটবল রাজার শেষকৃত্য বিষয়ে সান্তোস ক্লাব কর্তৃপক্ষ জানায়, কিংবদন্তির কফিন সোমবার সকালে আলবার্ট আইনস্টাইন হাসপাতালের মাঠের মাঝখানে রাখা হবে। ওইদিন সকাল ১০টায় জনসাধারণের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হবে এবং পরের দিন একই সময়ে শেষ হবে শেষকৃত্য। তার দাফন হবে সান্তোসের ভার্টিকাল সিমেট্রি মেমোরিয়াল নেসরোপোল ইকুমেনিকাতে। শুধুমাত্র পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন।
