শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে আগুনে পুড়ে ছাই ৯ মাসের ফুটফুটে আলিজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে আগুনে পুড়ে ছাই ৯ মাসের ফুটফুটে আলিজা

নাটোর বড়াইগ্রামে আগুনে পুড়ে ৯ মাস বয়সী আলিজা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা নামক স্থানে কায়েস মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে।

আলিজা সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের মেয়ে।

বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, শুক্রবার রাত ১টার দিকে শিমুলতলা এলাকার কায়েস মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে কেউ আগুন লাগার বিষয়টি টের পাননি। পরে আগুনের তীব্রতায় জেগে পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে আসতে পারলেও ভেতরেই থেকে যায় শিশু আলিজা, পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে। অগ্নিকান্ডে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।