শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতির কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতির কমিটি ঘোষণা

ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির ১৩২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট লাউঞ্জে এ কমিটি ঘোষণা করা হয়। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে থাকা ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিটির পরিচিতি তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা।

অ্যাডভোকেট এবিএম হামিদুল মিসবাহকে সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে গঠিত এ কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন একজন বিচারপতিসহ ১৫ জন।

কমিটির ৮ সহ–সভাপতি হলেন– অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূইয়া, অ্যাডভোকেট গাজী মো. মহসীন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকে আবদুল কাদের ভূঁইয়া, অ্যাডভোকেট আহসান উল্লাহ, অ্যাডভোকেট মিয়া মো. কাওসার আলম সমীর, অ্যাডভোকেট শাহ আলম ইকবাল এবং অ্যাডভোকেট আতাউর রহমান।

কমিটির ৩ যুগ্ম সাধারণ সম্পাদক হলেন– অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রাজু, অ্যাডভোকেট মুহাম্মদ তফাজ্জল হোসেন পাটোয়ারী ও অ্যাডভোকেট আহসানুল হক চৌধুরী টিটু।

কমিটিতে অ্যাডভোকেট ফেরদৌসি আক্তার কল্পনাকে অর্থ সম্পাদক ও অ্যাডভোকেট প্রজ্ঞা তাপসী খানকে সহ–অর্থ সম্পাদক করা হয়েছে।

৮ জন সহ–সাধারণ সম্পাদক হলেন– অ্যাডভোকেট ড. নুরুন নাহার নুপুর, অ্যাডভোকেট এস এম আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জিসান মাহমুদ, অ্যাডভোকেট আশিকুর রহমান, অ্যাডভোকেট বশির উল্লাহ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট শাহ নেওয়াজ শুভ এবং অ্যাডভোকেট খালেদ মোশাররফ রিপন।

কমিটিতে উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছেন– সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেদওয়ান রানজীব, সহ–সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আরিফুল হক রোকন, সহ–দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ বেলায়ত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসাইন রুমেল, সহ–প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট ফারুক হোসেন তরফদার।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।