টাঙ্গাইলে মেয়েদের পিরিয়ড সম্পর্কিত সচেতনতা কর্মসূচি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টাঙ্গাইলে মেয়েদের পিরিয়ড সম্পর্কিত সচেতনতা তৈরির লক্ষ্যে একটি কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে এস এম সিন্টারপ্রাইজ এ আয়োজন করে।

এ কর্মসূচিতে মোহাম্মদ আব্দুল করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৩০০ ছাত্রী ও ২০০ মায়েদের মাঝে বিভিন্ন বিষয়ে সতেচনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের বোর্ড ডিরেক্টর ফরহাদ হুসাইন, এমডি ও সিইও তসলিম উদ্দিন খানসহ অনেকে।

এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে, গভর্নিং বডির চেয়ারম্যান মজিবর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সকলের মাঝে এসএমসির পণ্য উপহার দেয়া হয়।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More