শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’ ফাইনালে উঠার মারপ্যাঁচে বাংলাদেশ
দীপ্ত নিউজ
খেলা

সতীর্থদের স্বর্ণে মোড়ানো আইফোন উপহার মেসির

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
সতীর্থদের স্বর্ণে মোড়ানো আইফোন উপহার মেসির

৩৬ বছর পর লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে মেসি সতীর্থদের রেখে শুধু নিজে কৃতিত্ব নিতে রাজি নন। দলের সবার অবদানকেই বড় করে দেখছেন আর্জেন্টাইন এ মহাতারকা। নাহলে এত বড় উপহার!

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, বিশ্বকাপজয়ী দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য সোনায় মোড়ানো ৩৫টি আইফোন-১৪ উপহার দিয়েছেন মেসি। প্রত্যেকটি ফোনের সঙ্গে মোড়ানো আছে ২৪ ক্যারেট স্বর্ণ। যার জন্য মেসির খরচ হয়েছে ১ লাখ ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।

মেসি এই ফোনগুলোর ডিজাইনও করিয়েছেন বিশেষভাবে। সোনার প্রলেপ দেওয়া এই ফোনের পেছনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, তিনটি তারকা, খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর খোদাই করা আছে। আর একটি কথাও লেখা হয়েছে ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২’।

শনিবার মেসির প্যারিসের বাসায় আইফোনগুলো দিয়ে যাওয়া হয়। যা সেখান থেকে চলে যাবে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কাছে।

মেসিকে এই বিশেষ ফোনগুলো সরবরাহ করেছে ইডিজাইন গোল্ড নামের একটি প্রতিষ্ঠান। তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজামিন লিওনস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিশ্বকাপ ফাইনাল জেতায় লিওনেল মেসিকে তার সতীর্থ ও স্টাফদের জন্য ৩৫টি সোনার প্রলেপ দেওয়া আইফোন ১৪ উপহার দেওয়া ছিল সম্মানের ব্যাপার।’

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।