আওয়ামী লীগকে ক্ষমা প্রসঙ্গে যা বললেন হাসনাত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্ক ছেড়ে পালানোর খবরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আক্ষেপ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র–আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রবিবার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ বিষয়ে লিখেন তিনি।

হাসনাত লিখেন, ‘রাজনৈতিক পরিসরে যখন আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়ার প্রসঙ্গ ওঠে, তখন আমি ইউটিউবে জুলাই–আগস্ট মাসের খবরগুলো দেখি। সেসব দেখার পর জলপাই রঙের উর্দি পরা দেশপ্রেমিক অফিসার ও সৈনিকদের জন্য এক গভীর অনুতাপ অনুভব করি। জেনারেলদের বিরুদ্ধে গিয়ে তাদের নেয়া এই বোল্ড ডিসিশনের কী নিদারুণ অপচয়!’

হাসনাত আরও লিখেন, ‘আওয়ামী লীগের পরিণতি সিরিয়ার আসাদের চাচাতো ভাইয়ের মতো না করার এ আক্ষেপ বোধহয় আমাদের সারাজীবন পুড়িয়ে যাবে।’

উল্লেখ্য, সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা দেশটির প্রেসিডেন্ট বাশার আল–আসাদ। রবিবার (৮ ডিসেম্বর) সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে রাসরি সম্প্রচারে এই তথ্য জানিয়েছে ‘বিবিসি‘।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More