
সার্বভৌমত্ব-নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়খ আহমাদুল্লাহ

বিশিষ্ট ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, বাংলাদেশে আমরা নানা বিষয়ে একে অন্যের সঙ্গে ভিন্নমত পোষণ করতে পারি; কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ।
বুধবার (৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, বিশ্বের দরবারে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ছোট করার হীন প্রচেষ্টাসহ যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক আচরণ কিংবা দুরভিসন্ধিপূর্ণ তৎপরতা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব ইনশাআল্লাহ।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।