শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝিনাইদহে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহ সদরে বাসের ধাক্কায় জুয়েল হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও একজন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ–চুয়াডাঙ্গা মহাসড়কে ভেন্নাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে মথুরাপুর গ্রামের যাচ্ছিলো ওই গ্রামের কলেজ ছাত্র জুয়েল ও তার বন্ধু নাজিম হোসেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা সিডি ডিলাক্স নামের একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করে। আহত নাজিমকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পালানোর সময় বাসটি আটক করেছে স্থানীয়রা।

শাহরিয়ার আলম সোহাগ/এজে/দীপ্ত সংবাদ