শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
ক্রিকেট

ভালো বোলিং করেও দলের হার দেখলেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভালো বোলিং করেও দলের হার দেখলেন সাকিব

আবুধাবি টি-টেন লিগে স্যাম্প আর্মির বিপক্ষে প্রায় দুই মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামলেন সাকিব আল হাসান। দুই ওভার বোলিং করে ১৫ রান খরচায় দুই উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। তবে জেতাতে পারেননি দলকে।

আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে সাকিব আল হাসানের দল। ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো শুরু করতে পারেনি বাংলা টাইগার্স। সাত ওভারে দলটির সংগ্রহ ছিল মাত্র ৪৯ রান।

এর মধ্যে শেষ ওভারে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকার ২৭ বলে অপরাজিত ৬২ রানের দানবীয় ইনিংস খেলেন। তাতে ১০৬ রানের ফাইটিং সংগ্রহ দাঁড় করা টাইগার্স। আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাই করেন ৩৫ রান। জবাবে, ১০৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা স্যাম্প আর্মি, প্রথম ওভারেই ওপেনার সারজিল খানকে হারায়।

ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে ফাফ ডু প্লেসিসকে সাজঘরে ফেরান সাকিব। এরপর শিকার করেন রোহান মুস্তাফার উইকেট। সাকিবের এমন টাইট ওভারের পরও তার দলকে ছয় উইকেটে হারতে হয়েছে। জ্যাক টেইলরের ২৭ ও করিম জানাতের ১৫ রানে ভর করে তিন বল বাকি থাকতেই জয় পেয়ে যায় স্যাম্প আর্মি।