শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বেবিচক পরিদর্শনে বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেবিচক পরিদর্শনে বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পরিদর্শন করেছেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বুধবার (২০ নভেম্বর) বেবিচক পরিদর্শনে যান তিনি।

এ সময় সম্মেলন কক্ষে বেবিচকের সব সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক বা সমমানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপদেষ্টাকে বেবিচকের বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

সভায় বেবিচকের চলমান বিভিন্ন কাজের সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। তিনি সম্মানিত যাত্রীদের সেবার মান উন্নয়নের জন্য ওয়েটিং লাউঞ্জ ও বিশেষ লাউঞ্জ চালুর প্রশংসা করেন। তিনি আইকাও কর্তৃক পরিচালিত অডিট, তৃতীয় টার্মিনালের কার্যক্রম, গ্রাউন্ড হ্যান্ডেলিং ও কার্গো ব্যবস্থাপনার বিষয়ে বিশদ খোঁজখবর নেন। এ সময় তিনি যাত্রীসেবা সর্বোচ্চ মানে উন্নীত করা, বিমানবন্দর পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা, যাত্রীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এবং অন্যান্য সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া, উপদেষ্টা এভিয়েশন খাতের সামগ্রিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনের শেষাংশে তিনি তৃতীয় টার্মিনালের নবনির্মিত চেক–ইন কাউন্টার, ইমিগ্রেশন, স্ক্যানার, বোর্ডিং ব্রিজ, এরাইভাল ও ডিপার্চার সুবিধা এবং এয়ারক্রাফ্ট পার্কিং এপ্রোনসহ অন্যান্য স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।