শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

এএএবি’র নতুন সভাপতি সানাউল আরেফিন ও সাধারণ সম্পাদক আহসানুল আপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এএএবি’র নতুন সভাপতি সানাউল আরেফিন ও সাধারণ সম্পাদক আহসানুল আপন

 

অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (এএএবি) ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সানাউল আরেফিন এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আহসানুল আপন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বনানীতে এএএবির সদ্যসমাপ্ত বার্ষিক সাধারণ সভায় নিয়মিত আলোচনার পাশাপাশি এ ৭ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

নতুন এ কমিটিতে সহ–সভাপতি হিসেবে নাজিম ফারহান চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে সারাহ আলি, সহ–সাধারণ সম্পাদক হিসেবে এম এ মারুফ এবং সদস্য হিসেবে মেহেরুন নেসা ইসলাম ও ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের প্রতি এবং বিজ্ঞাপন জগতের কিংবদন্তী আলী যাকের ও রেজা আলীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন জগতের অগ্রজ গীতি আরা সাফিয়া চৌধুরী, সারা যাকের, কাজী ওয়াহিদুল আলমসহ অনুষ্ঠানে অ্যাডভার্টাইজিং ফ্র্যাটার্নিটির প্রায় ৬০টি নতুন এবং পুরাতন প্রতিষ্ঠানের কর্নধার উপস্থিত ছিলেন। এএএবির সভাপতি রামেন্দু মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনির আহমেদ খানের পরিচালনায় এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নতুন কমিটির প্রধান লক্ষ্য হিসেবে সদস্যপদ বৃদ্ধি, সংগঠন কাঠামো সংস্কার এবং পুরো ইন্ডাস্ট্রিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিজ্ঞাপনের পরিসর আরো বাড়ানোর কথা বলা হয়।

উল্লেখ্য, এএএবি যাত্রা শুরু করে ১৯৭৮ সালে।

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।