শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ধর্ম

ইউটিউব চ্যানেল ফিরে পেলেন আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউটিউব চ্যানেল ফিরে পেলেন আজহারী

 

হ্যাকড হওয়ার ২১ দিন পর হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করা হয়েছে জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী‘র ইউটিউব চ্যানেল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান আজহারী‘র ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম। যেখানে দেখা গিয়েছিল হ্যাকাররা নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারী। পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ.. অবশেষে “Mizanur Rahman Azhari” নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।