শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
রাজধানী

ভয়াল ২৮ অক্টোবর আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভয়াল ২৮ অক্টোবর আজ

ভয়াল ও রক্তাক্ত সেই ২৮ অক্টোবর আজ। ২০০৬ সালের এই দিনে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি–বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন রাজপথে দিনভর ব্যাপক তাণ্ডব চালায় আওয়ামী লীগ। রাজপথে লগি–বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা, যা নিয়ে নিন্দার ঝড় উঠে দেশে–বিদেশে।

সেদিন বিষয়টি হঠাৎ করে ঘটেনি। আগেই লগি–বৈঠা নিয়ে রাজপথে এসে প্রতিপক্ষকে দমনের ঘোষণা দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

দলটির সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন, কে এম হাসান যদি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন তাহলে সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা যেন লগি–বৈঠা হাতে ঢাকায় চলে আসে। পরে ঘটেও নির্মম হত্যাযজ্ঞ।

আল‌/ দীপ্ত সংবাদ