মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রজাতন্ত্রের কর্মে নিষিদ্ধ সংগঠনের কেউ যুক্ত হতে পারবেন না: উপদেষ্টা আসিফ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান আসিফ মাহমুদ।

যুব ও ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবেন না। যেসব নিয়োগ এখনও প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদের বাদ দেয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্যপদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।’

উপদেষ্টা আরও লিখেছেন ‘ফলে আসন্ন সার্কুলারগুলোতে সংখ্যাগত দিক থেকে অধিকসংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে। ঘুষ দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর। চাকরিতে নিয়োগের জন্য ঘুষ দেয়া এবং নেয়া থেকে বিরত থাকুন।’

প্রসঙ্গত, বুধবার রাতে (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়। এর পরদিনই এমন সিদ্ধান্তের কথা জানালেন উপদেষ্টা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More