নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী নভেম্বরে পর্যটকেরা সেন্টমার্টিনে যেতে পারলেও রাতে অবস্থান করতে পারবেন না।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এসব কথা জানান।

উপ–প্রেস সচিব বলেন, নভেম্বর মাসে পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন কিন্তু রাতে থাকতে পারবেন না। আর ডিসেম্বর–জানুয়ারিতে দিনে ২ হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না, রাতেও থাকতে পারবেন।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া পুরোপুরি বন্ধ রাখা হবে। তখন সেখানে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ করা হবে।

পরিবেশবান্ধব চিন্তা করে এই পদক্ষেপগুলো নেয়া হয়েছে উল্লেখ করে অপূর্ব জাহাঙ্গীর বলেন, সেন্ট মার্টিন কোরাল দ্বীপ। সিঙ্গেল প্লাস্টিক পুরোপুরিভাবে সেন্টমার্টিন নিয়ে যাওয়া বন্ধ করা হবে।

দিনে দুই হাজার পর্যটক কীভাবে নির্ধারণ করা হবে? এমন প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, পর্যটকরা যখন যাবেন তখন নাম্বারিং করা হবে।

এসময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাইম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More