শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
অর্থনীতি

১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার ৪০০ কোটি টাকা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার ৪০০ কোটি টাকা

চলতি অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে দেশে বৈধ পথে এসেছে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার (১.৫৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৩৯২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে রেমিট্যান্স আহরণের এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, অক্টোবরের প্রথম ১৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৪০ কোটি ৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৪ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ১০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, গত ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা ৫৪ কোটি ৬৩ লাখ ডলার, ৬ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৫৬ কোটি ১৯ লাখ ডলার এবং মাসের প্রথম ৫ দিনে ৪২ কোটি ৪৭ লাখ ডলার পাঠিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

 

এসএ