শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
শিক্ষা

আন্দোলনের মুখে ঢাকা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আন্দোলনের মুখে ঢাকা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা

এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে ফেল করা একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

সোমবার (২১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয় পদত্যাগপত্র জমা দেবেন বলে নিশ্চিত করেন তিনি।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে তাহলে আমি পদত্যাগই করবো। আগামীকাল আমার পদত্যাগপত্র জমা দেবো।

এদিকে, রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেল করা শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান নেবেন বলে জানিয়েছেন।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।