শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
জাতীয়

সাংবাদিকদের বিচার হবে, তবে সুবিচার: আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাংবাদিকদের বিচার হবে, তবে সুবিচার: আইন উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাযজ্ঞের বিচার এবং এর সাথে জড়িতদের বিচারের প্রস্তুতির পাশাপাশি, অভিযুক্ত সাংবাদিকদের বিচারও করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত হত্যা ও গণহত্যার ঘটনাগুলোর বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। দোষী সাংবাদিকদেরও বিচার হবে, তবে সেটা হবে সুবিচার। যাতে সবপক্ষেরই সন্তোষ থাকে।

তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ শুরু হবে।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, ট্রাইব্যুনালে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের বিচার অগ্রাধিকার দেয়া হবে। যদি কেউ দোষী সাব্যস্ত হয় এবং তখন ভারতে অবস্থান করে, বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, বুধবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনালের এজলাস কক্ষে বিচারপতিদের সংবর্ধনা দেয়া হবে। এরপর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এজলাসে বসবেন। সেদিন থেকে বিচারকাজ শুরু হবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় কয়েকটি আবেদন করা হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।