শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত প্রথম ওয়েবসিরিজ ‘রঙিলা কিতাব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত প্রথম ওয়েবসিরিজ ‘রঙিলা কিতাব’

অনেক জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।

সোমবার (১৪ অক্টোবর) বিকেল হইচই–এর সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করার মধ্য দিয়ে জানানো হয় সিরিজটির মুক্তির তারিখ।

অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর। সিরিজটির মূল ভূমিকায় অভিনয় করেছেন পরী মনি। তার সঙ্গে আছেন মোস্তাফিজ নুর ইমরান।

‘রঙিলা কিতাব‘ সিরিজের পোস্টারে দেখা গেছে, নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। চোখে–মুখে ভয় নায়িকার। দেখে বোঝা যাচ্ছে ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর হবে সিরিজটির গল্প।

কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব‘ উপন্যাস ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।

স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন উল্লেখ করে পরী বলেন, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্যে সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে হইচই–এর কারণে।

পরী আরও বলেন, শ্যুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ–অভিনেতা ও টিমের সকল সদস্যের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।

অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান বলেন, ‘রঙিলা কিতাব –এর জন্য আমরা সকলেই নিজ নিজ স্থান থেকে আমাদের সর্বচ্চো দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষাতে আমরা।‘

পরিচালক অনম বিশ্বাস বলেন,’মানুষের সাথে মানুষের সম্পর্কের গল্প হলো রঙিলা কিতাব। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা কানেক্ট করতে পারে। এই সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয় বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, রঙিলা কিতাব দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।‘

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।