দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

দোকানি হত্যা, আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আল আমিন
আল আমিন
প্রকাশ:
দোকানি হত্যা, আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
dav

দোকানের বাকির টাকা চাইতে গিয়ে মুন্সীগঞ্জে মুদি দোকানী আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা শহরের জুবলী রোডে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে পূর্ব দেওসার এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করে।

এতে অন্যদের মধ্যে বক্তৃতা রাখেন নিহতের ছেলে তাহের ঢালী, স্ত্রী জান্নাতুল ফেরদৌস, মেয়ে ডা. কারিমা, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান বিক্রমপুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোশারাফ হালদার ও তার ভাতিজা যুবলীগ কর্মী সনেট হালদারসহ সকল আসামীর ফাঁসি দাবী করেন।

গত ৬ অক্টোবর বিকেলে জেলা সদরের রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার গ্রামে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানী আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালীকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের ছেলে তাহের ঢালী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।