দীপ্ত নিউজ
ক্রিকেট

যে দলের হয়ে বিপিএল খেলবেন মাশরাফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যে দলের হয়ে বিপিএল খেলবেন মাশরাফী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে অভিজ্ঞ তারকা মাশরাফী বিন মোর্ত্তজা তাদের পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই ফিরে গেছেন।

বিপিএলের আসন্ন আসরের জন্য মাশরাফী বিন মোর্ত্তজাকে রিটেইন না করলেও ড্রাফট থেকে শুরুতেই তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। গত আসরেও তিনি সিলেটের হয়েই খেলেছিলেন।

ড্রাফটের আগেই প্রকাশিত মূল্য তালিকা অনুযায়ী সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

প্লেয়ার্স ড্রাফটে নাম উঠছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ‘ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।