দীপ্ত নিউজ
বাংলাদেশ

বইমেলার সময় আরও বাড়ানোর দাবি প্রকাশক ও পাঠকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বইমেলার সময় আরও বাড়ানোর দাবি প্রকাশক ও পাঠকদের
বইমেলা

অমর একুশে গ্রন্থমেলার ২৭তম দিনেও পাঠক–লেখক ও দর্শনার্থীর উপচে পড়া ভিড়। ২৮ ফেব্রুয়ারি এই মিলন মেলা শেষ হওয়ার কথা। তবে, সময় কিছু বাড়ানোর দাবি জানিয়েছেন প্রকাশক ও পাঠকরা।

অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামতে বাকি আর মাত্র এক দিন। শেষ সময় হলেও বইপ্রেমিদের বিন্দুমাত্র উৎসাহ উদ্দীপনার কমতি নেই। প্রবেশদ্বার খুলে দেয়ার সাথে সাথে মুখরিত হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। মেলার সময় আরো কিছুদিন বাড়ানোর দাবি পাঠক ও বইপ্রেমিদের।

একজন বইপ্রেমী বলেন, ব্যস্ততা থাকার কারণে অনেক সময় আসা ও যায় না। এটা আরেকটু দীর্ঘস্থায়ী করলে আমাদের সবার জন্য ভালো হয়।

আরেকজন বলেন, গতবারের তুলনায় মানুষের আগ্রহ, ভীড় আরও বেশি।

গত তিন বছরের তুলনায় এবার অমর একুশে গ্রন্থমেলায় বেচাবিক্রি সন্তোষজনক বলে জানিয়েছেন প্রকাশকরা।

অমর একুশে গ্রন্থমেলার ২৬তম দিনে নতুন বই এসেছে ১৫৫টি। এ নিয়ে নতুন বইয়ের সংখ্যা বেড়ে হলো তিন হাজার ৩০৫।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।