শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পিরোজপুরে প্রাইভেট কার খালে, দুই পরিবারে নিহত ৮

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
পিরোজপুরে প্রাইভেট কার খালে, দুই পরিবারে নিহত ৮

পিরোজপুর সদর উপজেলায় একটি প্রাইভেট কার খালে পড়ে দুই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চারটি শিশু রয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে পিরোজপুর–নাজিরপুর সড়কের নুরানি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের খোলআচার পাড়ার মোতালেব (৪৫), তাঁর স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তাঁর স্ত্রী আমেনা বেগম (২৯), ছেলে শাহাদাৎ (১০) ও আবদুল্লাহ (৩)।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল রাত তিনটার দিকে গাড়িটির ভেতর থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছে। পরে তাঁদের মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।

শাওন মৃধার স্বজন মুরাদ বলেন, প্রাইভেট কারটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, নিহত ব্যক্তিদের মধ্যে মোতালেব নামের একজনের সঙ্গে পাওয়া পরিচয়পত্র থেকে প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা গেছে। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।