দীপ্ত নিউজ
জাতীয়

মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক হলেন ড. আসাদুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক হলেন ড. আসাদুজ্জামান

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আসাদুজ্জামান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়সমিন।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০ এর ধারা–১০(১) ও ১০(২) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আসাদুজ্জামান–কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

এসএ