শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় কানপুর টেস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় কানপুর টেস্ট

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনও ২৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ৮ উইকেট হাতে নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ। সবমিলিয়ে কানপুর টেস্টে রোমাঞ্চকর পঞ্চম দিন অপেক্ষা করছে।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হওয়ার পর ৯ উইকেটে ২৮৫ রান তোলে ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে ৫২ রানের লিড পায় রোহিত শর্মার দল।

জবাবে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান। সাদমান ইসলাম ৭ আর মুমিনুল হক ০ রান নিয়ে ক্রিজে আছেন। বাংলাদেশ এখনও পিছিয়ে ২৬ রানে।

পঞ্চম দিনে বাংলাদেশ কতদূর এগোতে পারে, তার ওপরই নির্ভর করছে টাইগাররা এই ম্যাচ বাঁচাতে পারবে কিনা।

আল/ দীপ্ত সংবাদ