শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
চাকরি

৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সরকারি চাকরি আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এদিন আন্দোলনকারীরা শাহবাগে অবস্থানের পর দুপুর সোয়া ১টায় তারা যমুনার সামনে পৌঁছায়। এ সময় পুলিশকে মারমুখী ভঙ্গিতে দেখা যায়। তবে বাধা সত্ত্বেও সেখানে বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশীরা।

চাকরিপ্রত্যাশীরা বলছেন, ১ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে না নিলে সারাদেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পরবে। আজকের মধ্যে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপণ জারি না করলে তাঁরা আন্দোলন বন্ধ করবেন না বলেও ঘোষণা দেন তাঁরা। এদিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।