শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বেনাপোল সীমান্তে সাড়ে ৪ কেজি সোনাসহ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বেনাপোল সীমান্তে সাড়ে ৪ কেজি সোনাসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে চার কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকার সাড়ে চার কেজি সোনাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো বহন করা হচ্ছিল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় সন্দেহভাজন হিসেবে ওই যুবককে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক যুবকের নাম মাহফুজ মোল্লা (২৬), তার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামে।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ বলেন, “আমড়াখালি চেকপোস্টে যশোর থেকে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হচ্ছিল। তল্লাশির সময় মাহফুজের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকানো ১৯টি সোনার বার উদ্ধার করা হয়।”

জব্দকৃত সোনার ওজন ৪ দশমিক ৫৫৭ কেজি, যার বাজারমূল্য প্রায় চার কোটি ৬১ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। এ ঘটনায় পোর্ট থানায় একটি মামলা দায়ের করে মাহফুজকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা সোনার বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানানো হয়।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।