শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
দীপ্ত নিউজ
অর্থনীতি

ছুটির দিনে শিল্পাঞ্চলে ১৪০০ কারখানা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছুটির দিনে শিল্পাঞ্চলে ১৪০০ কারখানা চালু

চলমান শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন ব্যহত হওয়ায় সরকারি ছুটির দিনেও গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানা চালু রেখেছে মালিকপক্ষ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।


শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শিল্প পুলিশ ১ এর আওতাধীন ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে ১৪০০ শিল্প কারখানা আজ চালু রয়েছে। সরকারি ছুটির দিনে শিল্প কারখানা চালু রাখলেও কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। শ্রমিকরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছে। তবে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বন্ধ থাকা পাল গার্মেন্টসের শ্রমিকরাও সকালে কাজে যোগ দেয়ার জন্য কারখানার সামনে জড়ো হয়। এসময় কর্তৃপক্ষ যেসব শ্রমিকরা কাজ করতে চায় তাদের নাম লিখে জমা দিতে বলেন। পরে অনেকেই নিজেদের নাম লিখে দিয়ে যায়।

এছাড়া গত কয়েক দিনের মতোই শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে টহল।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।