শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে নেই বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে নেই বাংলাদেশ
ছবি: সংগৃহীত

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট আর্থিক সংকটে দেউলিয়া হওয়ার মুখে বিশ্বের অনেক দেশ। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধের প্রাথমিক ধাক্কা ভালোভাবে সামলিয়েছে বাংলাদেশ। সামনের দিনগুলোর জন্য নানাখাতে আরো সংস্কার ও সরকারি ব্যয়ে সাশ্রয়ী হওয়ার পরামর্শ তাদের।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। জবাবে প্রতিরোধ যুদ্ধে নামে ইউক্রেন। এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে বড় আকারে ধাক্কা লেগেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে, আমদানি–রপ্তানি বাণিজ্য। জ্বালানি তেল, গ্যাসসহ খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিশ্বজুড়ে ক্রমাগত বাড়ছে এসব পণ্যের দাম। যা সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার ও জনগণ।

বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত পৃথিবীর অনেক দেশের চেয়ে ভালোভাবে পরিস্থিতি সামলিয়েছে বাংলাদেশ।

অর্থনীতিবিদ ও বিশ্লেষক মাহফুজ কবীর বলেছেন, ‘যুদ্ধের প্রভাব অন্যান্য দেশগুলোতে চাপ তৈরি করছে। অনেক দেশ দেউলিয়া হয়ে গেছে বা দেউলিয়া হওয়ার পথে সেই জায়গাতে বাংলাদেশ অনেক ভালো করছে। এই ব্যাপারে সরকারের দূরদর্শী বা দিকনির্দেশনা বড় ভূমিকা পালন করছে।’

ইউক্রেন–রাশিয়া যুদ্ধ আরো প্রলম্বিত হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। সেক্ষেত্রে বাণিজ্য বহুমুখীকরণ ও ব্যয় সাশ্রয়ী হওয়ার পরামর্শ তাদের। তাদের মতে, বাণিজ্য কূটনীতিতে সরকারকে আরো বেশি জোর দিতে হবে। সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সচল রাখতে হবে দেশের অর্থনীতি।

এফএম/দীপ্ত সংবাদ