শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেনাপোল বন্দরে আটক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেনাপোল বন্দরে আটক

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভারতে যাচ্ছিলেন। এ সময় বিজিবি তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিজিবি বেনাপোল সদর কোম্পানী কমান্ডার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তানজীব নওশাদ পল্লব যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে।

কোম্পানি কমান্ডার বলেন, আমাদের কাছে খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে যাবেন। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থাকে। পরে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করে।

কোম্পানি কমান্ডার মিজানুর রহমান আরও বলেন, তাঁকে আটক করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, যশোরের সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোন অপরাধী অবৈধ ভাবে যাতে পালিয়ে যেতে বা অনুপ্রবেশ করতে না পারে সে জন্য কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের (ওসি) আযহারুল ইসলাম বলেন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যেসব পাসপোর্টধারী যাত্রী ভারতে যাচ্ছেন, তাঁদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসারাও জিজ্ঞাসাবাদ করছেন, যাতে বিগত আওয়ামী লীগ সরকারের কোনো এমপি–মন্ত্রী এবং দলীয় নেতা–কর্মীরা পালিয়ে ভারতে যেতে না পারেন, সেদিকেও নজর রাখা হচ্ছে।

 

এসএ/দীপ্ত সংবাদ