শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
অর্থনীতি

ডেপুটি গভর্নরসহ পদত্যাগ করলেন কেন্দ্রীয় ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেপুটি গভর্নরসহ পদত্যাগ করলেন কেন্দ্রীয় ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তা

পদত্যাগ ক‌রে‌ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ চার শীর্ষ কর্মকর্তা।

সোমবার (১২ আগস্ট) অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বরাবর পদত্যাগের চি‌ঠি দি‌য়ে‌ছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পদত্যাগ করা কর্মকর্তারা হচ্ছেন– ডেপুটি গভর্নর–১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর–৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আব ফারাহ মো. নাসের। ‌

এর আগে, শীর্ষ কর্মকর্তাদের দুপুর একটার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এসব আল্টিমেটাম দেন মহিউদ্দিন রনি।

মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের দোসরা কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন। এতে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।