শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
শিক্ষা

পদত্যাগ করব না: চাঁবিপ্রবি উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদত্যাগ করব না: চাঁবিপ্রবি উপাচার্য

কোটা সংস্কার আন্দোলনে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের পদত্যাগের দাবির মুখে থাকা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আখতার পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

শনিবার বিকেলে (১০ আগস্ট) বিকালে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আন্দোলন করছেন তারা যৌক্তিক মনে করছেন বলে পদত্যাগের দাবি তুলেছেন। তবে আমার মনে হয় না পদত্যাগের মতো কিছু ঘটেছে। আমাকে সরকার নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, আমি নিজ থেকে পদত্যাগ করব না। আমি মনে করি আমার পদত্যাগ করার মতো কোনো ঘটনা ঘটেনি। সরকার আমাকে নিয়োগ দিয়েছে, নতুন সরকার যদি মনে করে এই ভিসিকে রাখব না তখন আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব।

পদত্যাগ দাবিকারীদের সম্পর্কে তিনি বলেন, যারা পদত্যাগের দাবি করছেন তারা সেটাকে যৌক্তিক বলে মনে করছেন বলেই সেটা করছেন। ক্যাম্পাসে কবে যোগ দিব সে বিষয়ে বলতে পারছি না।

এর আগে শেখ হাসিনার সরকারের পতনের পর উপাচার্য নাছিম আখতারের পদত্যাগ দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত দুদিন ধরে উপাচার্যের পদত্যাগ দাবি করা একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাসিম আখতার শিক্ষার্থীদের ন্যূনতম সুযোগ–সুবিধা এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও আন্দোলন চলাকালে তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন হওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগ চাই।’

প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি বাধা দিয়েছিলেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।